বহিষ্কারের পরও কি এমপি পদ থাকবে গাজী নজরুল ইসলামের

সিজেডএন ডেস্ক

নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত হয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, দল থেকে বহিষ্কারের ফলে তার জাতীয় সংসদের সদস্যপদ (এমপি) বহাল থাকবে কি না।
আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতে, কোনো রাজনৈতিক দল থেকে বহিষ্কার করা হলে স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্যের পদ বাতিল হয় না। বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য যদি নিজ দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন, তখন তার আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। কিন্তু দল কর্তৃক বহিষ্কৃত হলে তিনি স্বতন্ত্র সদস্য হিসেবে সংসদ সদস্যপদ বহাল রাখতে পারেন।
এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দল থেকে বহিষ্কার করা হলে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না। তবে তিনি যদি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন, তাহলে সাতক্ষীরা-৪ আসন শূন্য হবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। প্রথমদিকে ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করা হলেও পরে বিভিন্ন ফ্যাক্ট-চেকিং সংস্থা জানায়, ভিডিওগুলো বাস্তব।
পরবর্তীতে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী। তিনি আরও বলেন, প্রথম স্ত্রীর সম্মতিতেই ওই বিয়ে হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কাবিননামার সত্যতা ও এর তারিখ নিয়ে সংশ্লিষ্ট কাজী প্রশ্ন তোলায় বিষয়টি আরও বিতর্কের জন্ম দেয়।
এ ঘটনার পর বুধবার (২২ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে গাজী নজরুল ইসলামকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে (ইসি) জানানো হবে বলেও সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গাজী নজরুল ইসলামের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।