সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ: জামায়াত

বরিশাল সংবাদদাতা

সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না। এতে জনগণ দিন দিন ক্ষুব্ধ হয়ে উঠছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগরীর রুকন সম্মেলনে এ কথা বলেন তিনি।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। এতে জনগণ দিন দিন ক্ষুব্ধ হয়ে উঠছে। বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকার উন্নয়নমূলক কাজ থেকে বিরত রাখা হচ্ছে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে অসংখ্য মানুষের জীবনদানের পরও সরকার বৈষম্য নিরসন না করে তা আরও বাড়িয়ে দিচ্ছে।
তিনি বলেন, মেধার পরিবর্তে নতুন পদ্ধতি তৈরি করে শিক্ষক নিয়োগের দায়িত্ব প্রতিষ্ঠানের কমিটির হাতে দেওয়ার পাঁয়তারা চলছে। এর মাধ্যমে দুর্নীতি বৃদ্ধি পাবে এবং মেধাবীরা অবমূল্যায়িত হবেন। বাংলাদেশের জনগণ এটি কোনোভাবেই মেনে নেবে না।
জামায়াতের এই নেতা বলেন, দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত। এই জীবনকে কাজে লাগিয়ে পরকালীন জীবনের জন্য কাজ করতে হবে। জ্ঞান অর্জনে গুরুত্ব দিতে হবে। রুকনদের বেশি বেশি কোরআন অধ্যয়ন করতে হবে। পারিবারিক জীবনে পরিশুদ্ধতার জন্য পরিবারের দিকে বিশেষ নজর দিতে হবে। সাহস নিয়ে আন্দোলনের কাজে ভূমিকা রাখতে হবে। আল্লাহর ওপর ভরসা করে কাজ করলে সফলতা আসবেই, ইনশাআল্লাহ।
মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
সম্মেলনে মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান ও তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা হাবিবুর রহমান, আব্দুস সত্তার, শামীম কবির, মাহফুজুর রহমান আমিন, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মুহাম্মদ জাফর ইকবালসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সরকারের দুর্নীতিতে বিদ্যুৎ-গ্যাস সংকট চরমে: গোলাম পরওয়ার 