গাইবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

গাইবান্ধা সংবাদদাতা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩০ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, উপজেলার বরিশাল ইউনিয়নে দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর পরস্পরবিরোধী অবস্থানের কারণে পলাশবাড়ী চৌমাথা ও এর চারপাশের ৫০০ মিটার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ইউএনও শেখ জাবের আহমেদ বলেন, মঙ্গলবার বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পলাশবাড়ী চৌমাথা থেকে চারদিকে ৫০০ মিটার এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে। এ সময়ে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, স্লোগান, উচ্চ শব্দের যন্ত্রের ব্যবহার এবং অস্ত্র, লাঠি বা আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ থাকবে।
এর আগে, সোমবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।