শিরোনাম

দফায় দফায় সংঘর্ষের পর আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক
দফায় দফায় সংঘর্ষের পর আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা
শাহবাগে আবারও আন্দোলনে ইনকিলাব মঞ্চ। ছবি: ভিডিও থেকে নেওয়া

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধে অংশ নেওয়া নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে রাত পৌনে ৮টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। এরপর দফায় দফায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার পর পুলিশ শাহবাগ থেকে চলে যায়। এরপর রাত পৌনে ৯টার দিকে আবারও শাহবাগ মোড়ে জড়ো হন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।

তার আগে পুলিশের বাধা উপেক্ষা অনেকে শাহবাগ মোড়ে অবস্থান করতে চাইলে প্রথমে পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে কয়েকজন আহত হন। পরবর্তীতে প্রায় এক ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পুলিশের এই অ্যাকশনের পর মুহূর্তেই শাহবাগ মোড় জনশূন্য হয়ে পড়ে এবং আন্দোলরতরা শাহবাগের আশপাশের এলাকায় দৌঁড়ে চলে যায়।

তবে পুলিশ শাহবাগ ত্যাগ করার পর আবারও আন্দোলনকারীরা জড়ো হয়ে নানা স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানগুলো হলো- 'তুমি কে আমি কে; হাদি হাদি', দিল্লি না ঢাকা; ঢাকা ঢাকা, আমরা সবাই হাদি হবোসহ নানা স্লোগান।

এ ঘটনা কেন্দ্র করে বর্তমানে শাহবাগ ও এর আশপাশের এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান রয়েছে।

/টিই/