শীতের তীব্রতায় শিশু হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
শীতের তীব্রতায় রাজধানীসহ সারা দেশে বাড়ছে শ্বাসতন্ত্রের নানা রোগের প্রকোপ। ঠান্ডাজনিত অসুখে সবচেয়ে বেশি ভুগছে শিশুরা। হাসপাতালগুলোতে রোগীর চাপ সাধারণ সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে। চিকিৎসকদের ভাষ্য, চলতি শীতে শিশুদের মধ্যে সর্দি–কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া ও অ্যাজমার মতো রোগ দুই থেকে তিন গুণ বেড়েছে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ছবি তুলেছেন হারুন-অর-রশীদ।
নিজস্ব প্রতিবেদক

শীতের তীব্রতায় শিশু হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১৭: ৪৬

ছবি: সিটিজেন জার্নাল

ছবি: সিটিজেন জার্নাল

টাঙ্গাইল থেকে আসা জমজ শিশু আয়ান ও শায়ান। দুই মাস ধরে ঠান্ডাজনিত রোগে ভুগছে তারা। স্থানীয় হাসপাতালে চিকিৎসায় উন্নতি না হওয়ায় ভর্তি করা হয়েছে বাংলাদেশ শিশু হাসপাতালে।

মায়ের কোলে চুপ করে বসে আছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশু। হাতে ক্যানুলা লাগানো, সন্তানকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন মা।

অক্সিজেন সিলিন্ডারসহ সন্তানকে নিয়ে নিয়ে দ্রুত ছুটছেন এক অভিভাবক। ভোলা থেকে আসা তার সন্তান ঠান্ডাজনিত সমস্যায় আট দিন ধরে হাসপাতালে ভর্তি।

শ্বাসকষ্টে ভুগতে থাকা এক শিশুকে অক্সিজেন দেওয়া হচ্ছে। তীব্র শীতে নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত শিশুর সংখ্যা দ্রুত বাড়ছে।

শীতের তীব্রতায় শিশু হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১৭: ৪৬

ছবি: সিটিজেন জার্নাল




