উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট: ডিজিটাল লটারিতে ৬৯ ফ্ল্যাটের আইডি দিলো রাজউক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাটের আইডি প্রদান সংক্রান্ত ১১তম লটারি অনুষ্ঠিত হয়েছে। লটারির মাধ্যমে উত্তরা ১৮ নম্বর সেক্টরের ‘এ’ ব্লকে নির্মিত ১,৬৪৪ বর্গফুট আয়তনের মোট ৬৯টি ফ্ল্যাটের আইডি প্রদান করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর রাজউক ভবনের অডিটোরিয়ামে এ লটারি কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। এ সময় রাজউকের সদস্যবৃন্দ এবং প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্তদের উপস্থিতিতেই এ লটারি অনুষ্ঠিত হয়।

লটারি কার্যক্রম পরিচালনা করছে রাজউকের প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন) মো. মুজাফফর  উদ্দিন।

ডিজিটাল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে গ্রাহকদের নির্দিষ্ট ফ্ল্যাটের আইডি নম্বর চূড়ান্ত করে দেওয়া হয়।

ফ্ল্যাট মালিকদের উদ্দ্যেশ্যে বক্তব্য দিচ্ছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

/এসএ/