উপকূলে সুপেয় পানির সংকট তুলে ধরতে কলস হাতে দৌড়
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ২১: ১৪

সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় জনপদের সুপেয় পানির সংকট সামনে আনতে ব্যতিক্রমী ম্যারাথন ‘রান ফর ওয়াটার-২.০’ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন এলাকার দুই শতাধিক তরুণ-তরুণী ও পরিবেশকর্মী মাটির কলস হাতে অংশ নেন।
সোমবার (১৭ এপ্রিল) সকালে শ্যামনগরের মুন্সিগঞ্জ গ্যারেজ বাজার থেকে ম্যারাথনটি শুরু হয়ে সাড়ে চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবাদচন্ডিপুর গাজী বাড়ি ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিম অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে।
আয়োজকদের মতে, এটি শুধু একটি ম্যারাথন নয়; উপকূলের মানুষের নিরাপদ পানির অধিকার এবং জলবায়ু ন্যায়বিচারের দাবিকে সামনে আনার একটি সামাজিক উদ্যোগ। আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতে লবণাক্ততা বৃদ্ধি, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের প্রভাবে সুপেয় পানির সংকট দিন দিন তীব্র হচ্ছে।
তারা আরও জানান, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার হলেও উপকূলের বহু মানুষ এখনো সেই অধিকার থেকে বঞ্চিত। অনেক নারীকে কয়েক কিলোমিটার পথ হেঁটে পানি সংগ্রহ করতে হয়, আবার অনেকে বাধ্য হয়ে পানি কিনে ব্যবহার করেন। এই বাস্তবতা তুলে ধরতেই ব্যতিক্রমী এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে।
ম্যারাথনে প্রথম হন গাবুরার জি. কে. সাব্বির হোসেন, দ্বিতীয় স্থান অর্জন করেন বুড়িগোয়ালিনীর সাগর হোসেন এবং তৃতীয় হন সাতক্ষীরা সদরের ওয়াছিমুল ইসলাম তপু।

/এমআর/