টোয়াবের নেতৃত্বে মোহাম্মদ হানিফ

টোয়াবের নেতৃত্বে মোহাম্মদ হানিফ
নিজস্ব প্রতিবেদক

দেশের পর্যটন খাতের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) নির্বাচনে মোহাম্মদ হানিফের নেতৃত্বাধীন কনশাস রিলায়ান্স ফোরাম বিজয়ী হয়েছে। এতে ১৬টি পদের মধ্যে ১৪টি পদে জয় লাভ করেছে কনশাস রিলায়ান্স ফোরাম। অপর দিকে মো. তসলিম আমিন শোভনের নেতৃত্বাধীন টোয়াব অগ্রগামী ঐক্য জোট একটি পদে এবং অন্য আরেকটি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন মো. তামিম আহমেদ।
মঙ্গলবার (১৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সাধারণ ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতিসহ বিভিন্ন পদে ১৬ জন পরিচালক নির্বাচিত হন।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চারজন পরিচালক নির্বাচিত হন। তারা হলেন- মো. জহির উদ্দিন, মো. মিজানুর রহমান, মোমিনুল ইসলাম আসিফ এবং মো. নাসির উদ্দিন বাদল।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হানিফ।
এদিকে, নির্বাচনে প্রথম সহসভাপতি সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল, সহসভাপতি-১ মো: মঈনুল ইসলাম, সহসভাপতি-২ জিয়াউর রহমান জাকির এবং অর্থ সম্পাদক (ডিরেক্টর-ফাইন্যান্স) নির্বাচিত হয়েছেন জহির আহমেদ হেলাল।
অন্যদিকে, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক পদে মো. ফিরোজুল ইসলাম, বাণিজ্য ও মেলাবিষয়ক পরিচালক মো. আবুল বাসেত বাবু, আইনবিষয়ক পরিচালক পদে মো. রবিউল ইসলাম রবি, প্রিন্টিং ও প্রকাশনাবিষয়ক পরিচালক মো. আবু রায়হান সরকার, প্রশিক্ষণ ও গবেষণাবিষয়ক পরিচালক নাঈমুল হাসান, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক পরিচালক সৈয়দ মো. ইমতিয়াজ, সদস্য ও মানবকল্যাণ বিষয়ক পরিচালক এ বি এম জাকারিয়া (রাজিব) এবং সম্পত্তি ও সম্পদবিষয়ক পরিচালক নির্বাচিত হয়েছেন শাকাওয়াত হোসাইন।
পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন, মো: তামিম আহমেদ এবং মো: নুরুল আনোয়ার।
এদিকে, টোয়াব অগ্রগামী ঐক্য জোটের সভাপতি প্রার্থী মো. তসলিম আমিন শোভন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, সদ্য সমাপ্ত টোয়াব নির্বাচনে আপনাদের অংশগ্রহণ, সমর্থন এবং ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদ।গণতন্ত্রের এই উৎসবে যারা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং যারা ভিন্ন মত দিয়েছেন - সবার প্রতি আমাদের সমান শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। নির্বাচন শেষ হয়েছে, কিন্তু টোয়াবের প্রতি আমাদের দায়বদ্ধতা শেষ হয়নি।
তিনি লেখেন, আমরা বিশ্বাস করি, একটি শক্তিশালী টোয়াব গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও টোয়াবের অগ্রযাত্রায় আমরা আগামীতেও আপনাদের পাশে থাকব।

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম, জল্পনা তুঙ্গে