বিশ্ব জাদুঘর দিবস আজ

বিশ্ব জাদুঘর দিবস আজ
সিটিজেন ডেস্ক

আজ ১৮ মে, বিশ্ব জাদুঘর দিবস। বিশ্বের সব জাদুঘরের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি এবং মানুষের মধ্যে জাদুঘরের গুরুত্ব ও অবদান তুলে ধরতে ১৯৭৭ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে।
বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। বিশ্ব জাদুঘর দিবসে এবারের প্রতিপাদ্য ‘বিভক্ত বিশ্বকে একত্র করছে জাদুঘর’।
জাদুঘর বলতে বোঝায় এমন একটি ভবন বা প্রতিষ্ঠান যেখানে পুরাতাত্ত্বিক নিদর্শনসমূহ সংরক্ষিত থাকে। জাদুঘরে বৈজ্ঞানিক, শৈল্পিক ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বস্তুসমূহ সংগ্রহ করে রাখা হয়। এগুলো ডিসপ্লে কেসের মধ্যে রেখে জনসাধারণের সমক্ষে প্রদর্শন করা হয়।
প্রতিবছর দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ বর্ণাঢ্য র্যালি, বিষয়ভিত্তিক সেমিনার ও বিশেষ প্রদর্শনীর আয়োজন করে থাকে।
এবারও তার ব্যতিক্রম নয়। দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরস্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া সকাল ১০টায় বাংলাদেশ জাতীয় জাদুঘর থেকে একটি র্যালি বের হবে। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় জাদুঘরে এসে শেষ হবে। বেলা ১১টায় জাদুঘরে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দিবসটি উদযাপনের প্রধান লক্ষ্য মানুষের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সংরক্ষণ, ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রদর্শন এবং ছাত্র, শিক্ষক ও গবেষকদের জ্ঞানের পরিধি সম্প্রসারণ করা।
বিশ্বের অধিকাংশ বড় জাদুঘরই প্রধান প্রধান শহরগুলিতে অবস্থিত। তবে ছোটো শহর, মফস্বল ও গ্রামাঞ্চলেও স্থানীয় জাদুঘর গড়ে উঠতে দেখা যায়।
ছোট-বড় মিলিয়ে বাংলাদেশে প্রায় ১০৩টি জাদুঘর রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং সরকারি ও বেসরকারি সংস্থার অধীনে এসব জাদুঘর পরিচালিত হয়ে আসছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরে চালু হলো আধুনিক জাদুঘর