সাংবাদিকদের ওপর জামায়াত নেতাকর্মীদের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

ধানমন্ডিতে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সকাল-এর রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরসহ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে এবং সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। কর্মসূচি সঞ্চালনা করেন এমআরএর দপ্তর সম্পাদক আবু বক্কার সিদ্দিক।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য গুরুতর হুমকি। তাদের দাবি, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হোক।
এমআরএ সভাপতি ফখরুল ইসলাম বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে গণমাধ্যমকর্মীরা বারবার হামলার শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা অবিলম্বে ধানমন্ডি-৩২ এলাকায় গণমাধ্যমকর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িত জামায়াতের নেতাকর্মীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।