‘বাংলাদেশ ভ্রমণ যেন আনন্দের হয়’, সেই জার্মান তরুণকে ম্যাকবুক উপহার বাংলাদেশির

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ঘুরতে এসে ল্যাপটপ ও ক্যামেরা হারান ১৮ বছর বয়সী জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। গত ৭ অক্টোবর নাটোর সদর থানায় তার কান্নার ভিডিও দেখে নিজের ছেলের কথা মনে পড়ে মুক্তি মাহমুদ নামের এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার। পরে জার্মান পর্যটকেকে ম্যাকবুক উপহার দিয়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ক্রিলের হাতে ম্যাকবুকটি তুলে দেন তিনি। তার চাওয়া, বাংলাদেশ থেকে ফেরার আগে তরুণ এই পর্যটক যেন অন্তত কিছু ভালো স্মৃতি নিয়ে যেতে পারেন।
মুক্তি মাহমুদ বলেন, গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরা চুরি যাওয়ার খবর দেখছিলাম। একপর্যায়ে থানায় বসে তার কান্নার ভিডিও চোখে পড়ে। সেটি দেখে মর্মাহত হই।
তিনি বলেন, বাংলাদেশে এসে ১৮ বছর বয়সী এক বিদেশি পর্যটকের জিনিসপত্র চুরি হয়ে যাওয়াটা আমাদের জন্য লজ্জার। বিষয়টি আমার খুব খারাপ লেগেছে। ওর বয়সী আমারও একটা ছেলে আছে। সে (ছেলে) বিদেশে পড়াশোনা করে। ছেলের কথা মনে হওয়ায় ঘটনাটি আমাকে আরও নাড়া দেয়।
মুক্তি মাহমুদ বলেন, সবার পক্ষ থেকে একটি ম্যাকবুক উপহার দিয়েছি। বাংলাদেশ ছাড়ার আগে ছেলেটা একটু হলেও যেন ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারে।
জানা গেছে, রাজধানীর জিগাতলা এলাকায় বসবাস করেন মুক্তি মাহমুদ। দীর্ঘ সময় লন্ডনে ছিলেন তিনি। বর্তমানে আনজুমান ডিজাইনারস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত।
এদিকে, নতুন ম্যাকবুক পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ক্রিল ল্যান্ডার বলেন, জিনিসপত্র হারানোর পর থেকে অনেকেই আমাকে নানাভাবে সাহায্য করেছেন। সহানুভূতি প্রকাশ করেছেন। সত্যিই এটি প্রশংসা করার মতো। আজ একটি ম্যাকবুক পেলাম। ধন্যবাদ জানাচ্ছি। এটা ব্যবহার করে আবার কাজ করতে পারবো। এ ঘটনা আমার জীবনের অভিজ্ঞতার অংশ হয়ে থাকবে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ক্রিল পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করে নিজের ল্যাপটপটি কিনেছিলেন। সেটি চুরি হয়ে যাওয়ার ঘটনা দুঃখজনক। ল্যাপটপ ও ক্যামেরা হারানোর ঘটনাটি আমাদের জন্য লজ্জার। পুলিশ চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছে। একজন নিজের উদ্যোগে তাকে ম্যাকবুক উপহার দিয়েছেন। এতে কিছুটা হলেও দেশের সম্মান ফিরবে।
উল্লেখ্য, বুধবার (৮ অক্টোবর) বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাচ্ছিলেন ক্রিল। এ সময় ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ রেখে যান তিনি। টাকা তুলে ফিরে এসে দেখেন, ওই ব্যক্তি নেই, তার কাছে দেওয়া ব্যাগও নেই। পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কেউ নন।
এরপর ক্রিল ল্যান্ডার নাটোর সদর থানায় গিয়ে বিষয়টি জানান। চুরি যাওয়া মালামাল উদ্ধারের আশায় বুধবার বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে রাজশাহীতে যান। পরদিন বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় আসেন ক্রিল।

উত্তর মেরু অভিযানে যাচ্ছে বাংলাদেশি শিক্ষার্থী প্রত্যয়