শিরোনাম

লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক
লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের দাম কমেছে
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) লোগো।

দেশে পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। তবে নতুন মূল্য ঘোষণার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই লাইফলাইন (০-৫০/০-৭৫ ইউনিট) গ্রাহকদের বিদ্যুতের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে পূর্বের দামেই এখন বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন এ স্ল্যাবের গ্রাহকরা।

বৃহস্পতিবার (৪ জুন) নতুন এ মূল্যহার ঘোষণা করেছে সংস্থাটি।

ঘোষণায় বলা হয়েছে, সব বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানির আবাসিক গ্রাহকশ্রেণির অন্তর্ভুক্ত লাইফ লাইনের (০-৫০ ইউনিট) এনার্জি রেট ৪ টাকা ৬৩ পয়সা এবং আবাসিক প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) এনার্জি রেট ৫ টাকা ২৬ পয়সা বিল জুন মাস থেকে কার্যকর থাকবে।

এর আগে, বুধবার (৩ জুন) বিইআরসি বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করে। এতে আবাসিক লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়। পাশাপাশি প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা করা হয়।

/এসবি/