ঢাকা শহরের পানির অবস্থা খুবই ভয়াবহ: স্থানীয় সরকারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা শহরের পানির অবস্থা খুবই ভয়াবহ। একটি বড় অংশের পানি সেবনযোগ্য নয়। এছাড়া রাজধানীতে ভূগর্ভস্থ পানির স্তর হাজার মিটার নিচে নেমে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৬ জুন) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘নাগরিক ভাবনা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, আপনি যদি একটি সরকারি হাসপাতালে যান, সেখানে ঢোকাই যায় না। প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই অবস্থা থেকে যদি আমরা বের হতে না পারি, প্রতিষ্ঠানগুলোকে সামনে এগিয়ে আনতে না পারি, তাহলে আমাদের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে।
তিনি বলেন, শুধু নাগরিকদের সচেতন করলেই হবে না। যারা নীতিনির্ধারণ করছেন, ঢাকা শহর পরিচালনা করছেন এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছেন, তাদেরও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এই ঢাকা নগরের জন্য হাজার হাজার কোটি টাকার প্রকল্প চলছে , কিন্তু মানুষ কতটুকু উপকৃত হচ্ছে? নাগরিকরা কতটুকু উপকৃত হচ্ছে? সেই বিষয়গুলো মূল্যায়ন করা দরকার। সিটি করপোরেশন স্থানীয় সরকারের একটি স্বশাসিত প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন নগর নির্বাচিত মেয়র ও স্বশাসিত করপোরেশনের মাধ্যমে পরিচালিত হয়। তাই এসব প্রতিষ্ঠানে আরও গভীর চিন্তা, দেশপ্রেম ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, নদীগুলোকে দূষণমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এত প্রকল্প হয়, কিন্তু বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার কোনো কার্যকর প্রকল্প তৈরি হয় না। আমি চেষ্টা করব, এ বিষয়ে আলোচনা করে আমরা বুড়িগঙ্গাকে ঠিক করতে পারি কিনা, তুরাগকে ঠিক করতে পারি কিনা, সেসব বিষয় দেখতে হবে।

দেশের ৬৫ শতাংশ গ্রাহকের জন্য বিদ্যুতের দাম বাড়েনি, দাবি তথ্যমন্ত্রীর