সড়ক ও রেলপথের পাশে পশুর হাট বসা নিয়ে কড়া নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহায় মহাসড়ক এবং রেললাইনের অতি সন্নিকটে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেশনে তিনি এ কথা বলেন। এ বিষয়ে ডিসিদের নির্দেশনা দিয়েছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, অতীতে সড়কের ওপর হাট বসানোর ফলে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগের অভিজ্ঞতা থেকে এবার আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে সমন্বিতভাবে এই নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়েছে। কোনোভাবেই যেন চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্য এই ব্যবস্থা।
জালিয়াতি রোধেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, বড় বড় হাটগুলোতে জালিয়াতি রোধে পুলিশের বিশেষ নজরদারি থাকবে। প্রয়োজনে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। হাটে জাল নোট শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় মেশিন সরবরাহের পাশাপাশি ব্যাংকগুলোকেও সক্রিয় থাকতে বলা হয়েছে।
যত্রতত্র হাট বসানো ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল জোরদার করা হবে বলেও জানান তিনি।
কোরবানির পশুর চামড়া নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বিশেষ ব্যবস্থার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গ্রাম ও উপজেলা পর্যায়ে ৭ দিন পর্যন্ত লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করতে হবে। এই সময়ে কোনো চামড়া ঢাকার অভিমুখে আনা যাবে না।
এর ফলে ঢাকার ইটিপি ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এতে চামড়া নষ্ট হওয়া রোধ করা সম্ভব হবে। এজন্য চামড়া সংরক্ষণের প্রয়োজনীয় লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

পছন্দের জায়গায় পদায়নে ডিসিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী