শিরোনাম

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: নৌবাহিনীর ফেসবুক পেজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

পোস্টে বলা হয়, সাক্ষাৎকালে দেশের জলসীমার সার্বিক নিরাপত্তা, সুনীল অর্থনীতি, সমুদ্রসম্পদ রক্ষা এবং নৌবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারি, দেশপ্রেম এবং সমুদ্রসীমা সুরক্ষায় তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

সবশেষ বলা হয়, বাংলাদেশের জলসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সর্বদা প্রস্তুত শান্তিতে ও সংগ্রামে, সমুদ্রে দুর্জয়।

/জেএইচ/