মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ এর সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেন সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
গেজেটে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর তারিখে পদত্যাগ করেছেন। এজন্য ত্রয়োদশ জাতীয় সংসদের মহিলা আসন-২৩ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী একই তারিখে শূন্য হয়েছে।
এর আগে একই দিন জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনটি শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি।
এর আগে, বিএনপির সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি