বাজেটে বাড়ানো হলো প্রতিবন্ধী ভাতা

বাজেটে বাড়ানো হলো প্রতিবন্ধী ভাতা
নিজস্ব প্রতিবেদক

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে মাসে ১ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাতাভোগীর সংখ্যা বাড়িয়ে ৩৮ লাখে উন্নীত করার পরিকল্পনাও রাখা হয়েছে।
বর্তমানে দেশে প্রায় সাড়ে ৩৪ লাখ প্রতিবন্ধী ব্যক্তি মাসে ৯০০ টাকা করে ভাতা পাচ্ছেন। নতুন বাজেট প্রস্তাব অনুযায়ী, এ ভাতা ১০০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা করার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতায় তিনি সামাজিক নিরাপত্তা খাতের বিভিন্ন সম্প্রসারণ পরিকল্পনা তুলে ধরেন।
তিনি জানান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতাও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ৮১ হাজার শিক্ষার্থী এ সুবিধা পেলেও আগামী অর্থবছরে তা বাড়িয়ে ১ লাখে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি স্তরভেদে তাদের মাসিক ভাতা ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে।
নতুন বাজেটে মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এটি বিএনপি সরকার গঠনের পর প্রথম বাজেট হিসেবে উপস্থাপিত হলো।
সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দও বাড়ানোর প্রস্তাব এসেছে বাজেটে। আগামী অর্থবছরে এ খাতে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা আগের সংশোধিত বাজেটের তুলনায় বেশি।