দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা’ শুরু মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৯ মে (মঙ্গলবার) থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। ওই দিন সকাল সাড়ে দশটায় রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে এই মেলার শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও স্বয়ংক্রিয় ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।
ভূমি মন্ত্রণালয়ের জানায়, ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত সারাদেশে প্রতিটি উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে একযোগে এই মেলা অনুষ্ঠিত হবে। এ বছরের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে– ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।’
বিষয়টি নিয়ে রবিবার (১৭ মে) রাজধানীর ভূমি ভবনে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে জানানো হয়, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে ধাপে ধাপে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমিসেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইনে খতিয়ান ও মৌজা ম্যাপ প্রাপ্তি, ডাকযোগে ভূমিসেবা, ডিসিআর ফি প্রদানসহ বিভিন্ন ভূমিসেবা জনগণের কাছে সহজলভ্য করেছে। ফলে নাগরিকগণ ঘরে বসেই নির্ধারিত ‘ফি’ প্রদানের মাধ্যমে তাদের প্রত্যাশিত সেবা গ্রহণ করতে পারছে। ভূমি সংক্রান্ত সব সেবা অটোমেটেড করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
ভূমিসেবা মেলা নিয়ে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ভূমিসেবা মেলা আয়োজনের মাধ্যমে নাগরিকগণ হয়রানিমুক্তভাবে ভূমিসেবা গ্রহণসহ এসব অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে। ফলে জনগণ সেবা গ্রহণে উদ্বুদ্ধ হবে যা ভূমি ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে।
অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, ভূমি অফিসে না গিয়েই ঘরে বসে নাগরিকদের ভূমিসেবা প্রাপ্তির বিষয়ে ধারণা প্রদান, মেলায় সরাসরি ভূমিসেবা প্রদান, অটোমেটেড ভূমিসেবা সিস্টেম ব্যবহারে নাগরিকদের উৎসাহিত করা, ভূমি উন্নয়ন কর প্রদানে নাগরিকদের উৎসাহিত করা, ভূমি উন্নয়ন কর আদায়ের মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধিতে সহযোগিতা করা, ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করা এবং সর্বোপরি ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করাই এই মেলার মূল উদ্দেশ্য।
এসময় জানানো হয়, মেলায় ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত স্টল ছাড়াও ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের মাঠ পর্যায়ের অফিস, ভূমিসেবা সহায়তা কেন্দ্র, বিভিন্ন ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্টল থাকবে।
এসব স্টলে নাগরিকরা জন্য নিম্নোক্ত সেবাসমূহ প্রদান করা হবে–
* land.gov.bd পোর্টালে রেজিস্ট্রেশন সহায়তা
* অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান
* ই-নামজারির আবেদন গ্রহণ
* অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি সরবরাহ
* মৌজা ম্যাপ ও অন্যান্য ডিজিটাল ভূমিসেবা প্রদান
* ভূমি অধিগ্রহণ ক্ষতিপূরণের চেক বিতরণ
* ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও গণশুনানি
* ভূমি বিষয়ক তথ্য ও পরামর্শ প্রদান
এছাড়া মেলায় ভূমিসেবা বিষয়ক অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা, জনসচেতনতামূলক সেমিনার, ভূমি আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণমূলক কার্যক্রমের আয়োজন করা হবে। সাধারণ জনগণের মধ্যে ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক বুকলেট, লিফলেট ও স্টিকার বিতরণ করা হবে।

নতুন করে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার