আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
মো. আমিনুল ইসলাম

আওয়ামী লীগের আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এজন্য সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়াটা অন্যায়ের মধ্যে পড়ে কি না, তা খতিয়ে দেখা হবে। একইসঙ্গে যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদেরও বিচারের মুখোমুখি করার সুযোগ রয়েছে। অপরাধে কারও সহযোগিতার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী তার বিচার হতে পারে বলেও জানান তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, জুলাইয়ে আহত ও নিহতদের পরিবার এবং রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, সরকারের সিদ্ধান্তে সারা দেশে তদন্ত শুরু করতে যাচ্ছে প্রসিকিউশন।

এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পর্যায়ক্রমে তদন্ত করা হবে। এজন্য দেশব্যাপী তথ্য সংগ্রহ, অভিযোগ যাচাই এবং প্রয়োজনে গণশুনানি করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ইলিয়াস আলী ও সুমনের গুমের তদন্ত দ্রুত শেষ হবে বলেও জানান তিনি।

এদিকে, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধেও অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলছে। এসব অপরাধের ব্যাপকতা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

/জেএইচ/