নতুন মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্বে আছেন মো. সাহাবুদ্দিন, যিনি আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন।
শেখ আব্দুর রশীদ বলেন, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তুতি রয়েছে। শপথ কে পড়াবেন– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই শপথ পড়াবেন।
শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হতে পারে বলেও জানান তিনি।
মন্ত্রিসভার সদস্যসংখ্যা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটি নির্ভর করবে সংসদ নেতা ও সম্ভাব্য প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর। তিনি কতজনকে মন্ত্রী হিসেবে এখন বা পরে দেখতে চান, সেটিই চূড়ান্ত হবে।
শপথ ১৭ না ১৮ ফেব্রুয়ারি– এ বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানাননি শেখ আব্দুর রশীদ। তিনি বলেন, সরকার থেকে যেদিন ও যেসময়ের নির্দেশনা দেওয়া হবে, সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হবে। এমনকি পরদিনও নির্দেশনা এলে সেভাবেই কাজ করতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় সংসদের ২৯৭টি আসনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী, গেজেট প্রকাশের তিন কর্মদিবসের মধ্যে তাদের শপথ গ্রহণ সম্পন্ন হবে। সে হিসাবে ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি এই প্রক্রিয়া চলবে।
তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারির মধ্যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হওয়ার পর নির্বাচনে অংশ নেওয়া দলগুলো তাদের সংসদীয় নেতা নির্বাচন করবে। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থা পাওয়া নেতা রাষ্ট্রপতির কাছে তা অবহিত করবেন। এরপর রাষ্ট্রপতি তাকে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।
এরপর সুবিধাজনক সময় নির্ধারণ করে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তার আশা, আগামী তিন থেকে সর্বোচ্চ চার দিনের মধ্যে নতুন মন্ত্রিসভার শপথ সম্পন্ন হবে।