আইজিপির সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (২০ জুন) বিকালে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে নিরাপত্তা–সংক্রান্ত সহযোগিতা এবং দুই দেশের পুলিশের পারস্পরিক সমন্বয় বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তিনি ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি ব্যাপক আগ্রহ ও সমর্থনের বিষয়টি বিশ্বব্যাপী তুলে ধরার আগ্রহের কথা জানান।
আইজিপি মো. আলী হোসেন ফকির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দুই দেশের পুলিশের মধ্যে সমন্বয় জোরদার এবং নিরাপত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বাংলাদেশের জনগণের ফুটবলপ্রেম এবং আর্জেন্টিনার প্রতি তাদের আবেগ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে রাষ্ট্রদূতের আগ্রহকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।