মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মাদ্রাসা শিক্ষকদের আগামী জুলাই থেকে নিয়মিত বেতন দেওয়া হবে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, একই সঙ্গে দুই মাসের বকেয়া বেতনও জুলাই মাসেই পরিশোধ করা হবে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘গত সেপ্টেম্বর থেকে এনটিআরসির মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষক ছিলো না তাই তো এসব পদে নিয়োগ দেওয়া জরুরি হয়ে পড়েছিল’
তিনি অভিযোগ করে বলেন, ‘অন্তর্বর্তী সরকার নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করলেও, বাজেটে টাকা রাখেনি। বিএনপি সরকার গঠনের পর দেখা গেল ৫০১ কোটি টাকা প্রয়োজন কিন্তু সেটাও নেই। তারা (অন্তর্বর্তী সরকার) বাজেটে টাকা রাখেনি বলেই মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের বেতন বন্ধ ছিল। তবে জুলাই মাস থেকে বকেয়াসহ বেতন নিয়মিত হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ, শিক্ষক এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে সুখবর