জাতীয় পরিচয়পত্রের তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

সিটিজেন জার্নাল ডেস্ক

প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে দেশে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ও কার্যকর আইনি কাঠামোর অভাবে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে প্রতিবেশী দেশ ভারতে চলে যাচ্ছে। এটি শুধু ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা নয়, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও স্বাধীনতার জন্যও বড় হুমকি।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে ‘প্রযুক্তি বিপ্লবে জাতীয় সুরক্ষা: সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ) এ সেমিনারের আয়োজন করে।
রুহুল কবির রিজভী বলেন, কার্যকর সাইবার আইন ও প্রযুক্তির যথাযথ ব্যবস্থাপনা থাকলে নাগরিকদের ব্যক্তিগত তথ্য এভাবে অন্য দেশে চলে যাওয়ার সুযোগ তৈরি হতো না। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছেন। বিদেশেও বহু দক্ষ বাংলাদেশি প্রযুক্তিবিদ কাজ করছেন। তাদের দক্ষতা কাজে লাগিয়ে রাষ্ট্রকে নিজস্ব সাইবার নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে হবে। অন্যথায় বিদেশি রাষ্ট্রগুলো বাংলাদেশের তথ্য ব্যবহার করে নিজেদের মতো কৌশল ও নীতিমালা প্রয়োগের সুযোগ পাবে।
প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, মানুষের ব্যক্তিগত ফোনালাপ পর্যন্ত ফাঁস হয়ে যাচ্ছে। এটি সরাসরি মানবাধিকারের লঙ্ঘন।
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নৈতিকতার সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে রিজভী বিখ্যাত সাহিত্যিক মেরি শেলির ‘ফ্রাঙ্কেনস্টাইন’ উপন্যাসের উদাহরণ দেন। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের নৈতিকতা ও নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা সমাজ ও রাষ্ট্রের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। সাইবার বুলিং ও সাইবার যুদ্ধ মোকাবিলায় তাই কঠোর বিধিবিধান ও আইন প্রণয়ন জরুরি।
সেমিনার শেষে আয়োজকদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, আলোচনায় উঠে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলো সংক্ষেপে তৈরি করে নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দেওয়া উচিত। এতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হবে।
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপস্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান মুন। তিনি বিদ্যুৎ, জ্বালানি, ব্যাংকিং, টেলিযোগাযোগ, পরিবহন, স্বাস্থ্যসেবা ও সরকারি ডিজিটাল সেবার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি নিয়মিত নিরাপত্তা নিরীক্ষা, দক্ষ জনবল তৈরি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের উপদেষ্টা মারুফ মল্লিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মামুন অর রশিদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দেশের বিভিন্ন পর্যায়ের প্রযুক্তিবিদ, প্রকৌশলী ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।