শাহজালাল বিমানবন্দরে আগুন

শাহজালাল বিমানবন্দরে আগুন
নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার হোসেন। তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন ময়লার স্তূপে আগুনের সূত্রপাত হয়। ৯টা ২৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
আনোয়ার হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এর আগে, গত বছর ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমদানি করা বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।
এ ছাড়া, চলতি বছরের ৫ জুন বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার শেডেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শাহজালালে বিমান থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার