শিরোনাম

তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ

তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
বাংলাদেশের প্রধামন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় এ ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

ফোনালাপে নবগঠিত সরকারের প্রতি অভিনন্দন জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করতে তার সরকার কাজ করে যাবে।

এ সময় তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং দুই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসঙ্গে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, বাংলাদেশ ও মালয়েশিয়া দীর্ঘদিন ধরে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখছে। সাম্প্রতিক বছরে দুই দেশের মধ্যে শ্রমবাজার, বিনিয়োগ এবং শিক্ষা খাতে সহযোগিতা তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে।

/জেএইচ/