প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা রিয়াদের

সিজেডএন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আব্দুল্লাহ আল সৌদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় হয়।
প্রধানমন্ত্রী দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
বৈঠকে বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে রিয়াদের আগ্রহের কথা তুলে ধরেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও আলোচনা হয়।

তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক