শিরোনাম

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশেকে ব্রাজিলের সমর্থন

সিটিজেন ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশেকে ব্রাজিলের সমর্থন
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরে সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (২০২৬-২৭) সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সমর্থন জানিয়েছে ব্রাজিল।

সোমবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরে সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস সাক্ষাৎ করেন। বৈঠকে তিনি বাংলাদেশের প্রার্থিতার প্রতি ব্রাজিলের আনুষ্ঠানিক সমর্থনের কথা জানান।

এই সময় বাংলাদেশ ও ব্রাজিলের দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া বাণিজ্য সম্প্রসারণ, কৃষিখাত ও পোলট্রি শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

/এসএ/