রিয়াদ-ঢাকা রুটে বুধবার ফ্লাইট চালুর আশা সৌদিয়ার

নিজস্ব প্রতিবেদক

পরিস্থিতি অনুকূলে থাকলে রিয়াদ-ঢাকা রুটে আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) থেকে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে সৌদিয়া এয়ারলাইন্স।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এক বার্তায় সৌদিয়া এয়ারলাইন্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট ম্যানেজমেন্ট-সংশ্লিষ্ট কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব চৌধুরী জানান, সবকিছু ঠিক থাকলে বুধবার থেকে রিয়াদ বিমানবন্দরে সৌদিয়ার ফ্লাইট পরিচালনা পুনরায় শুরুর আশা করা হচ্ছে। তবে কার্যক্রম শুরুর বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করছে।
এদিকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলা শুরুর পর ঢাকা থেকে দেশটির বিভিন্ন রুটে এ পর্যন্ত ১৪৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ২২ হাজার ২৪১ জন যাত্রী।
শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, ঢাকা থেকে এ পর্যন্ত ৬৯টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত ঘোষণা করা হয়েছে। বাতিল বা স্থগিত সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১১টি ফ্লাইট রয়েছে।
এরইমধ্যে হামলার ঘটনায় দাম্মাম ও রিয়াদ রুটে ৪ নভেম্বর পর্যন্ত সব ফ্লাইট স্থগিত করেছে বিমান। আর ইউএস-বাংলা এয়ারলাইন্স ৩১ অক্টোবর পর্যন্ত এই দুই রুটে ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।

হুমকির মধ্যেই আবারও বিমানবন্দর চালু করলো রিয়াদ