শিরোনাম

‘জনগণের সরকারের ১৮০ দিন’ ই-বুকে সংস্কার ও অর্জনের চিত্র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘জনগণের সরকারের ১৮০ দিন’ ই-বুকে সংস্কার ও অর্জনের চিত্র
‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকের প্রচ্ছদ। কোলাজ: সিজেডএন গ্রাফিক্স

বিএনপি সরকারের ৬ মাস উপলক্ষে ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুক প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

সোমবার (১৭ আগস্ট) প্রকাশিত ৪৬ পৃষ্ঠার এই বইয়ের সূচিপত্রে ৩৭টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে– জনগণের সরকারের ১৮০ দিন, তথ্যভিত্তিক অর্জনচিত্র, জনকেন্দ্রিক রাষ্ট্রচর্চা, জীবনবান্ধব বাজেট, স্বরাষ্ট্র, বৈদেশিক সম্পর্ক ও পররাষ্ট্র, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নবম জাতীয় বেতন স্কেলে: দীর্ঘ প্রতীক্ষার অবসান প্রভৃতি।

‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক লেখার শুরুতে বলা হয়েছে, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাচনের আগে বিএনপি দেশের জনগণের সামনে ৩১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিল। দেশের জনগণ বিএনপির পক্ষে স্বতঃস্ফূর্ত সমর্থন জানায়। জনগণের সমর্থন নিয়ে বিএনপি ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে। ১৭ ফেব্রুয়ারি থেকে ১৭ আগস্ট ২০২৬- বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হয়েছে।

এতে বলা হয়, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক সরকার। সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে। সেই জানার আগ্রহ পূরণের উদ্দেশ্য থেকেই সরকারের প্রথম ১৮০ দিনের সাফল্য এবং কোনো কোনো ক্ষেত্রে সীমাবদ্ধতা তুলে ধরে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে এই ই-বুক প্রকাশ করা হয়েছে।

আরও বলা হয়েছে, এই ই-বুকে সরকারের প্রথম ১৮০ দিনের উল্লেখযোগ্য উদ্যোগ, সংস্কার ও অর্জনের একটি তথ্যনির্ভর চিত্র তুলে ধরা হয়েছে। এটি শুধু ছয় মাসের বিবরণ নয়; বরং ভবিষ্যৎ পথচলার ভিত্তি এবং পরিবর্তনশীল বাংলাদেশের অগ্রযাত্রার একটি প্রামাণ্য দলিল।

প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত ই-বুক :

/এফসি/