গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে বল প্রয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সিটিজেন জার্নাল ডেস্ক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা, সংসদ সদস্যের বাড়ি ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ঘটনার ভিডিও ফুটেজ, অডিও ও ছবি বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করা হবে। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে। তবে আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে তারা বল প্রয়োগ করবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যক্রমে কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারায় আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের সমর্থকেরা টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়েছে। একই সঙ্গে একজন সংসদ সদস্যের বাড়ি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা ও ভাঙচুর করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে গ্রামে গ্রামে আগুন দেওয়ার নির্দেশনা দিচ্ছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার চায় না কোনো আন্দোলন বা মিছিলকে কেন্দ্র করে নিরীহ মানুষ গুলিতে প্রাণ হারাক। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুটা সময় লাগলেও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।
তিনি বলেন, সরকার গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বাহিনীর সদস্যদের আত্মরক্ষা কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজন হলে যথাযথ মাত্রায় বল প্রয়োগের সুযোগ থাকবে। কোনো অবস্থাতেই অতিরিক্ত বল প্রয়োগ করা হবে না।