নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সিজেডএন ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে ‘হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়। হোটেলে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এ কে এম ওয়াহিদুজ্জামান।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কেনেডি বিমানবন্দরের টার্মিনাল-৮ এলাকায় আনন্দ ও স্বাগত মিছিলের আয়োজন করেন বিএনপির নেতাকর্মীরা। এতে বিপুল-সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। মিছিলে রঙ-বেরঙের পোস্টার, ব্যানার, ফেস্টুন, বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা দেখা যায়।
এ সময় ‘স্বাগত হে তারেক রহমান’, ‘নিউইয়র্কে তারেক রহমান, স্বাগতম স্বাগতম’সহ বিভিন্ন স্লোগানে বিমানবন্দর এলাকা মুখরিত হয়ে ওঠে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনি নিউইয়র্কে অবস্থান করবেন তিনি। এ সফরের অন্যতম প্রধান কর্মসূচি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় ভাষণ।
এর আগে সোমবার সকালে তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুলে প্রায় আড়াই ঘণ্টা যাত্রাবিরতির পর নিউইয়র্কের উদ্দেশে আবার যাত্রা করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান।

জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী