বাজেটে ৬০ নিত্যপণ্যে করছাড়, ফ্রিজ-এসি ও চিকিৎসা খরচে বড় সুখবর

জ্যেষ্ঠ প্রতিবেদক

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন নতুন সরকারের চলতি মেয়াদের এটিই প্রথম বাজেট।
বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় এ বাজেট পেশ করা হবে। প্রস্তাবিত এই বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। প্রবৃদ্ধি ও উন্নয়নমুখী এই বাজেট বাংলাদেশের ৫৫তম।
বর্তমানে ৯.৪২ শতাংশের ঘরে থাকা উচ্চ মূল্যস্ফীতি থেকে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ভোক্তাদের পকেটে স্বস্তি ফেরাতে এবারের বাজেটে নজিরবিহীন করছাড় ও শুল্ক হ্রাসের একগুচ্ছ মেগা সুখবর নিয়ে আসছে সরকার।
একনজরে দেখে নেয়া যাক বাজেটের মূল আকর্ষণসমূহ
চাল-ডালসহ ৬০টি নিত্যপণ্যে বড় শুল্ক ছাড়
বাজারের উচ্চমূল্যের উত্তাপে সাধারণ মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখতে চাল, গম, আলু, পেঁয়াজ, ভোজ্যতেলসহ প্রায় ৬০টি অত্যাবশ্যকীয় পণ্যের স্থানীয় সরবরাহ পর্যায়ের উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে মাত্র ০.৫ শতাংশ করার প্রস্তাব করা হচ্ছে। একইসঙ্গে এই পণ্যগুলোর আমদানি পর্যায় থেকে নিয়ন্ত্রণমূলক শুল্ক বা রেগুলেটরি ডিউটিও সম্পূর্ণ প্রত্যাহার করা হচ্ছে। কৃষি উৎপাদন কয়েক গুণ বাড়াতে সার ও কীটনাশকের ওপর থাকা সাড়ে ৭ শতাংশ ভ্যাট ও অগ্রিম করও তুলে নেওয়ার সিদ্ধান্ত আসছে।
ফ্রিজ, এসি ও ইলেকট্রনিক্স পণ্যের ভ্যাট নামছে অর্ধেকে
নতুন সংসার শুরু কিংবা তীব্র গরমে স্বস্তি নিশ্চিত করতে এবার দেশে উৎপাদিত ফ্রিজ ও এসির ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে মাত্র ৭.৫ শতাংশ বা অর্ধেকে নামানোর পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এছাড়া দৈনন্দিন গৃহস্থালি কাজে ব্যবহৃত ওয়াশিং মেশিন, ডিশওয়াশার, গিজার, ব্লেন্ডার ও জুসারের কর সুবিধার মেয়াদ আরও বাড়ানো হচ্ছে।
তীব্র লোডশেডিংয়ের ভোগান্তি এড়াতে যারা সোলার সিস্টেম বা সৌরবিদ্যুৎ লাগানোর কথা ভাবছেন, তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। সৌরবিদ্যুতের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ আমদানিতে ২০৩১ সাল পর্যন্ত শতভাগ কর অব্যাহতি বা ভ্যাটমুক্ত সুবিধা দেওয়া হচ্ছে।
স্বস্তি মিলবে স্বর্ণ ও সাজগোজের খরচেও
নারীদের জন্য বাজেট এবার বেশ আনন্দের খবর নিয়ে আসছে। বাজেটে স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে ৫ শতাংশ উৎসে কর কমিয়ে মাত্র ০.৫ শতাংশ করার প্রস্তাব আসছে, যার ফলে বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমতে পারে। এছাড়া জুয়েলারি সেবায় ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে প্রতি ভরিতে ২,৫০০ টাকা সুনির্দিষ্ট কর নির্ধারণ করা হতে পারে।
এছাড়া কমছে কসমেটিকস সামগ্রীর খরচ। প্রতি কেজি লিপস্টিক আমদানিতে শুল্কায়ন মূল্য ৪০ ডলার থেকে কমিয়ে ৩০ ডলার এবং প্রতি কেজি লোশন, ফেসক্রিম ও ফেসওয়াশ আমদানিতে শুল্কায়ন মূল্য ১০ ডলার থেকে কমিয়ে ৭ ডলার নির্ধারণ করা হচ্ছে।
স্বাস্থ্যসেবা, হার্টের রিং ও ডায়ালিসিস খরচ কমছে
অসুস্থ রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে বড় ধরনের মানবিক উদ্যোগ দেখা যাচ্ছে এবারের বাজেটে। ক্যান্সারসহ ৬৮ ধরনের জীবনরক্ষাকারী ওষুধ তৈরির কাঁচামাল আমদানির সম্পূরক শুল্ক প্রত্যাহার ও কর রেয়াত সুবিধা দেওয়া হচ্ছে।
এছাড়া কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানির ওপর থাকা ৫ শতাংশ আগাম কর তুলে নেওয়ায় প্রতি ডায়ালাইসিসে খরচ কমবে প্রায় ৬০০ টাকা।
পাশাপাশি হৃদরোগীদের কার্ডিয়াক স্টেন্ট বা হার্টের রিং এবং চোখের লেন্সের ওপর থাকা ১০ শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার হতে পারে।
ফ্রিল্যান্সার-ইউটিউবারদের জন্য ১০০% করমুক্ত আয়!
ডিজিটাল অর্থনীতির বিপ্লব ঘটাতে তরুণদের জন্য মেগা ঘোষণা আসছে এবারের বাজেটে। সব ধরনের ফ্রিল্যান্সিং আয়ের পাশাপাশি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন বা ইউটিউবিং থেকে অর্জিত আয় ১০০% করমুক্ত বা ট্যাক্স ফ্রি রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এছাড়া সাধারণ করদাতাদের স্বস্তি দিতে বার্ষিক করমুক্ত আয়সীমাও ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হচ্ছে।
পাশাপাশি কম্পিউটার প্রিন্টার, পোর্টেবল ডেটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি ও মনিটর আমদানির অগ্রিম কর ৫% থেকে কমিয়ে ২% করা হচ্ছে। এর ফলে সামগ্রিক প্রযুক্তিপণ্যের দাম কমবে। এমনকি দেশীয় মোবাইল হ্যান্ডসেট ও নতুন সিমের দামেও মিলবে বিশেষ কর সুবিধা।
শিশুখাদ্য, খেজুর ও ক্যাশলেস কেনাকাটায় ছাড়
শিশুখাদ্য তৈরির কাঁচামালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হচ্ছে। পাশাপাশি পুষ্টিকর ফল খেজুর আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার হতে পারে।
অন্যদিকে ক্যাশলেস লেনদেন বাড়াতে পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনের আমদানি শুল্ক ১০% থেকে নামছে মাত্র ৫%-এ।
পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি ও ই-বাইকে ছাড়
পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে ইলেকট্রিক চার্জিং স্টেশন, ইলেকট্রিক বাস ও ইলেকট্রিক ট্রাক আমদানির উৎসে কর ৫% থেকে কমিয়ে শূন্য শতাংশ করার ঐতিহাসিক প্রস্তাব আসছে। ইলেকট্রিক গাড়ির নিবন্ধনে অগ্রিম আয়কর ২ লাখ টাকা থেকে কমিয়ে সর্বোচ্চ ১ লাখ টাকা নির্ধারণ করা হচ্ছে এবং স্থানীয় ই-বাইক উৎপাদন শিল্পে কর রেয়াতের বড় সুবিধা থাকছে।

মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন
‘বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না’
ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে সরকার
বাজেটে যেসব বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সরকার