হঠাৎ বিপর্যয়, সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকসহ বিদ‍্যুৎ নেই অনেক জায়গায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হঠাৎ বিপর্যয়, সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকসহ বিদ‍্যুৎ নেই অনেক জায়গায়

হঠাৎ করেই বিদ‍্যুৎ বিপর্যয় ঘটেছে দেশের বড় একটি অঞ্চলে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে একটার দিকে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ চলে গেছে। এমনকি বিদ্যুৎ নেই ঢাকায় অবস্থিতি সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকেও। তবে হঠাৎ এই বিদ্যুৎ বিপর্যয়ের কারণ এখনো জানা যায়নি।

পাওয়ার গ্রিড পিএলসি বলছে ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন, মতিঝিলসহ ঢাকার পূর্বাঞ্চলের বড় অংশ এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ নেই ঢাকার মগবাজার, বনশ্রী, খিলগাঁওতেও। কারিগরি কারণ না জানা গেলেও ধীরে ধীরে বিদ‍্যুৎ ফেরানোর চেষ্টা চলছে।

পিএলসি জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের কাজ করছেন।

/আরএ/