কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে: মির্জা ফখরুল

বিশেষ প্রতিনিধি

জনসংখ্যার তুলনায় দেশে চিকিৎসকের সংখ্যা এখনও অপর্যাপ্ত। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে জনবল ও অবকাঠামোগত সংকট থাকায় কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর একটি হোটেলে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘দ্য ফার্স্ট হেলথ ক্যাডার ডে-২০২৬’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জনসংখ্যার তুলনায় দেশে চিকিৎসকের সংখ্যা এখনও অপর্যাপ্ত। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে জনবল ও অবকাঠামোগত সংকট থাকায় কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তাই স্বাস্থ্য খাতকে কার্যকর করতে সরকার ও চিকিৎসকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, অতীতে স্বাস্থ্য খাতে সৃষ্ট নানা অসঙ্গতি দূর করে সরকার একটি আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়। এ জন্য উপজেলা ও জেলা পর্যায়ে কর্মরত চিকিৎসকদের কর্মস্থলে থেকে দায়িত্বশীলভাবে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চিকিৎসকদের যৌক্তিক দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। স্বাস্থ্য খাতের উন্নয়ন ও চিকিৎসকদের সমস্যা সমাধানে সবসময় পাশে থাকার আশ্বাস দেন তিনি।

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দৃশ্যমান পরিবর্তন হয়নি: মির্জা ফখরুল