শিরোনাম

বাজেট অধিবেশনে গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বাজেট অধিবেশনে গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবার
বাজেট অধিবেশনে গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের ২৬ সদস্য। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে নতুন অর্থবছরের বাজেট অধিবেশন প্রত্যক্ষ করছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। রবিবার (১৪ জুন) দুপুরে জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে বসে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্য হিসেবে ২৬ জন বাজেট অধিবেশনের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।

এদিন বাজেট অধিবেশনে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিকেল ৩টা ৩ মিনিটে চলতি অধিবেশনের বৈঠক শুরু হয়।

প্রসঙ্গত, ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ স্লোগানকে ধারণ করে এবারের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।

/এফআর/