শিরোনাম

জাতীয় ইস্যুতে সরকার-বিরোধীদলকে একসঙ্গে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক
জাতীয় ইস্যুতে সরকার-বিরোধীদলকে একসঙ্গে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত

জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদের সরকারি ও বিরোধীদলের সদস্যদের ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ একসঙ্গে কাজ করা উচিত বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সোমবার (২০ এপ্রিল) সংসদে জ্বালানি ও এর প্রভাব সংক্রান্ত দুটি পৃথক মুলতবি প্রস্তাব নোটিশ নিয়ে আলোচনার সময় এ কথা বলেন তিনি। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম এসব নোটিশ উত্থাপন করেন।

ডেপুটি স্পিকার বলেন, এ আলোচনাগুলো সংসদে একটি গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের প্রতিফলন ঘটায়। আনুষ্ঠানিক মুলতবি প্রস্তাব আনার পরিবর্তে বিধি অনুযায়ী বিকল্প ধারায় আলোচনা চালিয়ে যাওয়া যেতে পারে।

এর আগে, সোমবার (২০ এপ্রিল) বিকেল ৩টা ৫ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে দিনের অধিবেশন পুনরায় শুরু হয়।

/এসবি/