শিরোনাম

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হাটহাজারীতে ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত, আহত ১
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। ছবি: ওয়েবসাইট

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিংয়ের অনুশীলনের সময় সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) এই এলাকায় অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলা বর্ষণ করলে এই দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর সূত্র জানিয়েছে, এই দুর্ঘনায় গুরুতর আহত সেনাবাহিনীর কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য আকাশপথে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হচ্ছে।

আইএসপিআরের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং চলাকালে কী কারণে দুর্ঘটনা ঘটেছে- সে বিষয়ে তদন্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

বিস্তারিত আসছে..

/বিবি/