আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১২ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এর আগে, বিশ্ব যুব দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী বক্তব্য রাখেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে কি না– এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ধরনের গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে বিষয় কানে আসেনি, সে বিষয়কে এখন পর্যন্ত আমরা আমলে নিতে চাচ্ছি না।
তিনি আরও বলেন, দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমাদের দেশ-জাতি-জনগণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যস্ত। ইতোমধ্যে গণমাধ্যম থেকে আপনারা জেনেছেন, আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়া হবে এবং আগামী ২০ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি, জাতি একজন কাঙ্ক্ষিত, জনপ্রিয় ও গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পাবে।
ভারত-বাংলাদেশের বর্তমান সম্পর্কের বিষয়ে জানতে চাইলে জহির উদ্দিন স্বপন বলেন, ভারতের রাষ্ট্রদূত (দীনেশ ত্রিবেদী) নিজেই আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা শেষে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা যাবে না। এ কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য।
তরুণদের সম্পর্কে মন্ত্রী বলেন, তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি। তরুণরাই একটি দেশের জন্য আশীর্বাদ। বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের সঠিক স্কিল এবং শিক্ষা দিতে পারলে তারা দেশের জন্য অবদান রাখবে।

রাজনীতি ক্ষমতা ভোগের নয়, এটি জনগণের ভাগ্য উন্নয়নের মাধ্যম: তথ্যমন্ত্রী