ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন সিদ্ধান্ত

সিজেডএন ডেস্ক

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। এখন থেকে সাত দিনের পরিবর্তে একসঙ্গে ১৫ দিনের স্লট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ভিসা আবেদনকারীদের ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
রবিবার (৯ আগস্ট) দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমাদের স্লট আগে প্রতিদিন খুলতো। এতে রোগীদের অনেক অসুবিধা হতো। সেটাকে আমরা এক সপ্তাহ করে দিয়েছিলাম। সেটার ভালো ফল পাওয়ায় এবার ১৫ দিন করা হয়েছে।’
হাইকমিশনার বলেন, আমরা আবেদনকারীদের সুবিধাকে অগ্রাধিকার দিচ্ছি। প্রয়োজন অনুযায়ী ভিসা ব্যবস্থায় আরও পরিবর্তন আনা হবে। যারা ভিসার আবেদন করছেন, তাদের যেন ন্যূনতম সমস্যার মুখোমুখি হতে হয় এটাই আমাদের মূল লক্ষ্য।
নতুন নিয়ম অনুযায়ী, রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা যাবে। শনিবার বুকিংয়ের সময় থাকবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
রবিবার থেকেই ভিসা আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত করার সময়সূচিতে এই পরিবর্তন কার্যকর হয়েছে।

ভিসা আবেদনকারীদের জন্য ভারতীয় হাইকমিশনের বিশেষ বার্তা