শিরোনাম

বিভাগীয় শহরে অকটেন-পেট্রোলের সরবরাহ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা
বিভাগীয় শহরে অকটেন-পেট্রোলের সরবরাহ বেড়েছে
ছবি: সংগৃহীত

দেশের জনগণের চাহিদা বিবেচনায় বিভাগীয় শহরে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগে অকটেন-পেট্রোলের গড় বিক্রি থেকে ২৫ শতাংশ হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন তা ১৫ শতাংশ কমিয়ে ফিলিং স্টেশনপ্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী সরবরাহ করা হবে। অর্থাৎ, বিভাগীয় শহরে অকটেন-পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ বাড়ানো হয়েছে।

বিপিসি জানিয়েছে, হ্রাসকৃত বরাদ্দের যথাযথ সরবরাহ নিশ্চিত করতে তাদের অধীন বিপণন কোম্পানির ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা ও ডিলার বা এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

/এসআর/