মক্কায় হুতির ড্রোন হামলা, বাংলাদেশের নিন্দা

নিজস্ব প্রতিবেদক

পবিত্র নগরী মক্কার দিকে আঘাত হানতে যাওয়ার পথে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরব। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র মক্কা আল-মুকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানগুলোর মর্যাদার প্রতি বাংলাদেশের গভীর শ্রদ্ধা রয়েছে। এসব পবিত্র স্থান সুরক্ষায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।
এতে বলা হয়েছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা সব সময় পূর্ণাঙ্গভাবে সম্মান ও নিশ্চিত করতে হবে।
এর আগে, মক্কাকে লক্ষ্য করে হামলার নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। মুসলিমপ্রধান ৫৭ দেশের এই জোট ঘটনাটিকে ‘জঘন্য’ হামলা হিসেবে উল্লেখ করেছে।
পবিত্র স্থান ও মুসল্লিদের নিরাপত্তার ওপর জোর দিয়ে সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়েছে ওআইসি। একইসঙ্গে সৌদি আরবের ওপর হুতিদের ধারাবাহিক হামলারও নিন্দা জানিয়েছে সংস্থাটি।

বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প উঠছে একনেকে