কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
কারা সদর দপ্তর

কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন) পদে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীরকে কারা মহাপরিদর্শক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে কারা মহাপরিদর্শকের দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। তিনি নিজ বাহিনীতে ফিরে যাওয়ার প্রায় এক মাস পর নতুন মহাপরিদর্শক নিয়োগ দিল সরকার।

মোতাহের হোসেনের দায়িত্ব ছাড়ার পর কারা মহাপরিদর্শকের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল। একই প্রজ্ঞাপনে তাঁকে তাঁর নিজ বাহিনীতে ফেরত পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

মোস্তফা কামালের স্থলাভিষিক্ত হচ্ছেন কর্নেল সাইদুল ইসলাম। প্রজ্ঞাপনে তাঁকে কারা অধিদপ্তরে নতুন দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে গত আগস্টের প্রথম দিকে কারা মহাপরিদর্শকের পদ থেকে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সরিয়ে নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়।

/এমআর/