ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

গণফোরামের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ। শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গণফোরাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ড. কামাল হোসেন বর্তমানে শারীরিক দুর্বলতা এবং ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন। তার আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে যান কামাল হোসেন। তবে অতিথিদের তালিকায় নাম না থাকায় এসএসএফ ভিআইপি রুট দিয়ে তার গাড়ি প্রবেশ করতে দেয়নি। সেজন্য তাকে হুইলচেয়ারে বসে বিশাল জনতার মধ্য দিয়ে দীর্ঘ পথ যেতে বাধ্য করা হয়। এই ঘটনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।
৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ। তিনি ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।