পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা চায় নেপাল

নিজস্ব প্রতিবেদক

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের কারিগরি সহায়তা চেয়েছে নেপাল নির্বাচন কমিশন।
বুধবার (৭ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পোস্টাল ভোটিং সিস্টেম নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নেপালের নির্বাচন কমিশনার ড. রাজিব সুব্বা।
তিনি বলেন, আমরা আমাদের দেশে পোস্টাল ভোটিং শুরু করতে চাই। প্রবাসী যারা জাতীয় জিডিপিতে অবদান রাখে তাদের অন্তর্ভুক্ত করতে চাই নির্বাচনে। বাংলাদেশের জন্যও কাজটা কঠিন ছিলো। তবে তারা সফলভাবে কাজটা সম্পন্ন করেছে। আমরাও বিবেচনা করছি কোন পদ্ধতিতে আগানো যায়। তবে বাংলাদেশের থেকে কারিগরি সহায়তা পেলে আমরা সম্মানিত বোধ করবো।
ড. রাজিব সুব্বা বলেন, আমাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে ভোটার সচেতনতা। নেপালে ২০ থেকে ৪০ মিলিয়ন প্রবাসী ভোটার আছে।
এর আগে, সকাল ১১টায় বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনে বৈঠক বসেন নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দল।

১৭ অক্টোবরের ছুটি বাতিল