শিরোনাম

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের
প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সোমবার (১৭ আগস্ট ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ।

সফরের তারিখ ও অন্যান্য আনুষ্ঠানিকতা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন বলেন, সৌদি যুবরাজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এ সংক্রান্ত একটি আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে দেশটির রাষ্ট্রদূত পৌঁছে দিয়েছেন।

/এসবি/