শিরোনাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন আজ

সিটিজেন ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন আজ
শেখ মুজিবুর রহমান। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন আজ (মঙ্গলবার)। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন তিনি।

কৈশোর থেকেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন শেখ মুজিব। অল্প বয়সেই কারাবরণ করতে হয় তাকে। নিজেকে একজন রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেন। সময়ের সাথে হন পরিণত।

১৯৬৬ সালের ঐতিহাসিক ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পর ১৯৭০’র নির্বাচনে নিরঙ্কুশ জয় পান শেখ মুজিব। ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে দেওয়া শেখ মুজিবের ঐতিহাসিক ভাষণ বাঙালির স্বাধীনতার সংগ্রামকে নতুন গতি দেয়।

সেই বছরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১'র ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। দেশ স্বাধীনের পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট আততায়ীর গুলিতে সপরিবারে নিহত হন তিনি।

এরপর নানা সময়ে বঙ্গবন্ধুর জন্মদিন আয়োজন হতো নানাভাবে। তবে বিগত আওয়ামী লীগের শাসনামলে শেখ মুজিবের জন্মদিন উদযাপন হতো ঘটা করে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর পরিস্থিতি পাল্টে যায়।