শিরোনাম

চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ আসনের তফসিল: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ আসনের তফসিল: ইসি সচিব
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ

চলতি সপ্তাহেই রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

আখতার আহমেদ বলেন, স্থানীয় নির্বাচনের তফসিলের বিষয়ে তথ্য নেই। তবে ভোট একাধিক ধাপে করা হবে। ৩/৫/৯ ধাপে হতে পারে। উপজেলা ভিত্তিক হিসাব করে প্রতিটি ইউনিয়নে ভোট হবে।

তিনি বলেন, স্থানীয় নির্বাচনে সাংবাদিকদের কার্ড ইস্যু প্রসঙ্গে ২৪ সেপ্টেম্বরের মধ্য প্রস্তাবনা দিবে কমিটি। পরবর্তীতে সে হিসেবে সিদ্ধান্ত নেবে ইসি।

এর আগে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছিলেন, ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের জন্য আমরা প্রস্তুত। আমরা অল্প কিছুদিনের মধ্যেই আমরা শিডিউল ঘোষণা করতে পারবো। নির্বাচন, পূজা, পরীক্ষা ইত্যাদি বিবেচনায় নিয়ে তারিখ নির্ধারণ করা হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় নথি প্রস্তুতের কাজ শুরু করেছে নির্বাচন পরিচালনা শাখা। আসনটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট আয়োজনের বাধ্যবাধকতা থাকায় সময় বিবেচনায় নিয়ে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন।

/এসবি/