ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

সিজেডএন ডেস্ক

সরকার ও পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্যের অডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা পুলিশ কর্মকর্তা মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে রকিবুল হাসানকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ছড়িয়ে পড়া অডিওর বিষয়ে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে তাকে (মো. রকিবুল হাসান) ডিবিতে নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়ার আগে এ ধরনের অনুসন্ধান করতে হয়।
তবে অনুসন্ধান কি ডিবি করছে নাকি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোনো কমিটির অধীনে হচ্ছে সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি ওই কর্মকর্তা।
পুলিশের পরিদর্শক রাকিবুল হাসান ঢাকার ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে ছিলেন। গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়ে। এতে রাকিবুল হাসানকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়। পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, অডিওটি রাকিবুল হাসানের বলে প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছে।
অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা এবং পুলিশের সক্ষমতা নিয়ে মন্তব্য করতে শোনা যায় রাকিবুল হাসানকে।
এই অডিও রেকর্ড নিয়ে আলোচনার মধ্যে বুধবার রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা অফিস আদেশে এর পেছনে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়।

অডিও ভাইরালের পর ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার