শিরোনাম

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম
শফিকুর রহমান ও নাহিদ ইসলাম। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে ১১ দলীয় জোটের সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোটের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

জোট সূত্রে জানা গেছে, বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। এছাড়া বিরোধীদলীয় হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানকে।

/টিই/