শিরোনাম

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের নির্দেশনা সরকারের

নিজস্ব প্রতিবেদক
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের নির্দেশনা সরকারের
ছবি: সংগৃহীত

প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে সরকার। ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে এটি পালন করা হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখার উপসচিব আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ১১ মার্চ ২০২৬ তারিখের পরিপত্র অনুযায়ী ‘ক’ শ্রেণিভুক্ত দিবসের তালিকায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাস্থানে সন্নিবেশিত হিসেবে গণ্য হবে।

এ সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

/এফসি/